নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ কবে ? When will the gazette for the 9th National Pay Scale be published?
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রস্তাবিত সুপারিশসমূহ আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রীসভায় পেশ করার জন্য অর্থ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
নবম জাতীয় পে-স্কেলের গেজেট এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রক্রিয়াটি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির সবশেষ তথ্য অনুযায়ী পে-স্কেলের গেজেট প্রকাশ ও কার্যকরের সম্ভাব্য সময়সূচি নিচে দেওয়া হলো: গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখঃ মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ থেকে ২৫শে জুলাই তারিখের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি হতে পারে।
কার্যকরের তারিখঃ গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও নতুন পে-স্কেলের কার্যকারিতা জুলাই থেকেই, এটি সুস্পষ্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী। অর্থাৎ, ১লা জুলাই-২০২৬ থেকেই ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে। অতএব, পহেলা জুলাই থেকেই সরকারি কর্মজীবীরগণ নতুন স্কেলে বেতন পাবেন এবং বকেয়া হিসেবে তা যথাযথভাবে পরিশোধ করা হবে।
বাস্তবায়নের সর্বশেষ রূপরেখা ও ৩টি ধাপ, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে বর্তমানে প্রক্রিয়াটি তিনটি ধাপের মধ্য দিয়ে যাচ্ছে:
সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদন: ৩টি আলাদা পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করে প্রশাসনিক পর্যালোচনা কমিটি (সচিব কমিটি) একটি খসড়া চূড়ান্ত করেছে, যা খুব দ্রুত মন্ত্রিসভায় পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর অনুমোদন: মন্ত্রীসভায় অর্থ মন্ত্রীর সম্মতি ও আলোচনার পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে।
আইন মন্ত্রণালয়ের ভেটিং ও গেজেট: প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের আইনি পরীক্ষা(ভেটিং) শেষেই বিজি প্রেস থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
মূল কথা: বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতির কথা বিবেচনা করে সরকার পুরো পে-স্কেল ২টি ধাপে বাস্তবায়ন করতে পারে। প্রথম ধাপে (চলতি ২০২৬-২৭) অর্থ বছরে) মূল বেতনের অংশ নতুন গেজেট অনুযায়ী ১০০% বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে, ভাতা ও অন্যান্য সুবিধা যোগ হবে।
মন্তব্য: গেজেট প্রকাশ হতে পারে জুলাই মাসের শেষে অর্থাৎ আগস্ট মাসে তবে নতুন পে-স্কেলের বেতন কার্যকর করা হবে ১লা জুলাই-২০২৬ তারিখ হতেই। শুধুমাত্র বাস্তবায়ন হতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
.png)


.png)
